Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জুনেদ আহমেদ (২০) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। নিহত জুনেদ উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত আব্দুল গফুরে ছেলে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ।

গ্রামবাসী সূত্রে জানা যায়, সে সিলেটের একটি প্রাণ কোম্পানিতে কাজ করত। গত দুদিন আগে সে বাড়িতে আসে। শনিবার সকালে স্বাভাবিক অবস্থায় সবার সাথে কথা বলে। দুপুরে তার বন্ধুকে নিয়ে জগন্নাথপুরে  বাজারে একটি চায়ের দোকানে গেলে সেখানেই তার বিষপানের বিষয়টি লক্ষ করা যায়।

তবে কি কারণে সে বিষপান করেছে তা জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান, এব্যাপারে আমি অবগত নই। তবে বিষয়টি আমি দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.