Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ছাত্রদল নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গাজী মারুফকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বাউরভাগ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.