হবিগঞ্জ প্রতিনিধি | ১৩ জুন, ২০১৫
হবিগঞ্জ শহরের সিনেমাহল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশশ । গতকাল রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এস,আই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে ।
গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের পৌর এলাকার উমেদগর গ্রামের মৃত গৌবিনাথ রায়ের ছেলে বাবুল চন্দ্র রায় ( আব্দুল্লআহ আল-মামুন ) ধর্মান্তরিত হওয়ার পর সে পৌর এলাকার হরিপুরে একটি ভারা বাসায় থাকত । এবং তার সহযোগি খোয়াই মূখ এলাকার আব্দুল রবের পুত্র আশিকুর রহমান ওরপে রেজা ।
ডিবি সূত্রে জানায় গ্রফতারের পর দেহ তল্লাশী করে আব্দুল্লাহ আল-মামুনের কাছ থেকে ৩০ পিস এবং আশিকুর রহমানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।