Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি: তুহিন সভাপতি, শাকিল সেক্রেটারি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনকে সভাপতি ও একাত্তর টিভি’র প্রতিনিধি শাকিল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, সহ-সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, সদস্য যথাক্রমে যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দৈনিক সংবাদ প্রতিনিধি ফয়সল চৌধুরী, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান রতন, চ্যানেল টুয়েন্টি সিক্স প্রতিনিধি এস কে সাগর, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি এম মুজিবুর রহমান, করাঙ্গী নিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক জনতা প্রতিনিধি ডাঃ  শেখ এম এ জলিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.