Sylhet Today 24 PRINT

মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট |  ১৩ জুন, ২০১৫

দুস্থ ও অস্বচ্ছলদের মধ্যে মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অস্বচ্ছল ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের মীরপুর গ্রামের ‘মাছুম ওয়েল ফেয়ার ট্রাস্ট’।

শুক্রবার বিকালে সংগঠনের কায্যালয়ে খাদ্যসামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুয়েল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা জেলা সদস্য সচিব রশিদুল ইসলাম রাশেদ।

ট্রাস্টের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজ নুরুল ইসলাম রাফির পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী আনু, ট্রাস্টের সাধারণ সম্পাদক মমনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা জিতু মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম.এ কাইয়ুম মেম্বার, যুবলীগ নেতা জাবির আহমদ, মকবুল খান, মাওলানা ক্বারী মঞ্জুর আহমদ, প্রাইম একাডেমীর পিন্সিপাল আব্দর রহমান,আওয়ামীলীগ নেতা সিদ্দেক আলী, সুন্দর আলী প্রমুখ।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.