Sylhet Today 24 PRINT

কলকলিয়া ইউপি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটিতে লায়েক আহমদকে সভাপতি ও রাজ শেখর বৈদ্য রাজুকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে গতকাল (১৮ ফেব্রুয়ারি) রোববার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের সাথে নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান।

এসময় ১নং কলকলিয়া ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি লায়েক আহমদ, সিনিয়র সহ-সভাপতি সুহেল হাসান, সাধারণ সম্পাদক রাজ শেখর, সাংগঠনিক সম্পাদক কল্যাণ দেবসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.