ওসমানীনগর প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেটের ওসমানীনগরে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোয়ালাবাজার ও তাজপুরে ছিন্নমূল যাযাবর বেদে সম্প্রদায়ের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় ইউএনওর সাথে উপস্থিত ছিলেন, ওসমানীনগর সহকারী ভূমি কমিশনার মু. তানভীর হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা ও সাংবাদিক কবির আহমদ প্রমুখ।