ছাতক প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের ছাতকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চুরিকৃত ৩টি গরু এবং গরু বহনকারী পিকআপ সহ ৩ চোরকে আটক করা হয়েচেহ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের দুলু মিয়ার গরু ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়।
এ সময় চুরি করে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোররাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাও হাইওয়ে পুলিশের টহলে পিকআপ নং (ঢাকা মেট্রো-ন ১৬-৩১৬১) ও চুরিকৃত তিনটি গরুসহ ৩ চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, একই উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে ওয়ারিছ আলী (৩০), গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তৈয়বুর রহমান (২৮), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের হাকিম আলী ছেলে আলি নুর (৩৫)।
বদিরগাও হাইওয়ে পুলিশের এটিএসআই নাজমুল হক রুনুর নেতৃত্বে কনস্টেবল শাহরিয়ার নুমান, নাসির হুসেন, কাইয়ুম ও অসিম দাশের টহলরত ফোর্স তাদের আটক করে।
আটককৃত ওয়ারিছ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত তিন চোরসহ পিকআপটি ছাতক থানা পুলিশের জিম্মায় রয়েছে বলে ছাতক থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম জানান।