Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় জগন্নাথপুর থানার কলকলিয়া বাজারস্থ একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃতের নাম আবু সুফিয়ান (৪০)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার জগদীসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আটককৃত সুফিয়ান দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে র‍্যাবের সূত্রে জানা যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত সুফিয়ানকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.