Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

গোলাপগঞ্জে একই দিনে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাড়িপাতন সহ উপজেলার কয়েকটি গ্রামে এ ঘটনার পর উপজেলাজুড়ে চরম আতংকের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার দাড়িপাতন, চৌঘরী, ও চন্দনভাগ গ্রামের বেওয়ারিশ কয়েকটি পাগল কুকুরের কামড়ে আহত হন উপজেলার উপজেলার সরকারি কোয়ার্টারে বসবাসকারী রওশন আলীর পুত্র মসলেহ উদ্দিন সরকার (৬০), পৌর এলাকার দক্ষিণভাগ গ্রামের আফিয়া বেগম (৪০), বসু দেব গোস্তামীর পুত্র গীতশ্রী গোস্তামী (৩), রণকেলী উত্তর গ্রামের মনির আলীর পুত্র টিপু আহমদ (১১), একই গ্রামের ওসমান আলীর স্ত্রী জোৎছনা বেগম (২৫), রণকেলী দক্ষিণভাগ গ্রামের আব্দুল কাদিরের কন্যা শিউলী বেগম (১০) টিকরবাড়ি গ্রামের জাফর আহমদের পুত্র কুতুব উদ্দিন (৫০), দাড়িপাতন গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আব্দুল করিম, একই গ্রামের আব্দুল করিমের শিশু কন্যা মোছাম্মদ রিমু বেগম (৩), সদর ইউনিয়নের চৌঘরীর গোয়াসপুর গ্রামের জুবের আহমদের পুত্র শাব্বির আহমদ (৫), পূর্ব চন্দনভাগ গ্রামের জহুর উদ্দিনের পুত্র রামেশ আহমদ (১৮), একই গ্রামের ছবির আলীর মেয়ে শিল্পী বেগম (২০), রায়গড় গ্রামের নুর উদ্দিনের পুত্র আশিক আহমদ (৩২), একই গ্রামের গোলাম মর্তুজার পুত্র তানিম আহমদ (১৫), মানিক আলীর কন্যা মাছুমা বেগম (৩) সহ আন্তত ২০ জন আহত হয়েছেন।

এরমধ্যে গুরুতর আহত অবস্থায় মাছিমা বেগম, জোৎছা বেগম ও কুতুব উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসার সুম্মিতা রায় জানান, কুকুরের কামড়ে হাসপাতালে আগত আহত রোগীদের অবস্থা বিবেচনা করে গুরুত্ব সহকারে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন বেওয়ারিশ পাগল কুকুরগুলো নিধনে ব্যবস্থা গ্রহণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.