Sylhet Today 24 PRINT

সিলেটে কিশোরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সদর উপজেলার খাদিম নগরের টিলাগাঁওয়ে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে লিজা আক্তার (১৩) নামের ওই কিশোরীর লাশ একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। লিজা টিলাগাঁওয়ের জুয়েল আহমদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার লিজা বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় তার অভিভাবকরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে গ্রামের আখলিছ মিয়ার বাড়ি পেছনে একটি গাছের সাথে লিজার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশারফ হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিশোরীটি নগরীর শাহজালাল জামেয়ায় ৭ম শ্রেণীতে পড়া অবস্থায় মানুষিক বিকারগ্রস্ত হয়ে পরে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.