Sylhet Today 24 PRINT

পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী গড়ার অঙ্গীকার সিসিক মেয়রের

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ, স্মার্ট, সুশাসিত ও আধুনিক উন্নয়নের নগরী গড়ার অঙ্গীকার করেছেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।
 
সোমবার রাতে নগরীর একটি হোটেলের হলরুমে আধুনিক ও নিরাপদ নগর বিনির্মানে এইএসিএফ এর ‘যুগপথ পথ চলা’ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ অঙ্গীকার করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী  নুর আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র বলেন, ‘নগর বিনির্মানে আমাদের দর্শন হচ্ছে ধনী-গরীব সকলের জন্য মানবিক এক সিলেট, যেখানে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবকিছুর উপরে। তিনি বলেন, ‘আমি নগরীর পিতা নই, নাগরিকদের বন্ধু হয়ে কাজ করতে চাই।’ এ লক্ষে আমার কাজ অব্যাহত থাকবে। মেয়র বলেন, নগরীর উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলতে প্রকৌশলীদের

সভায় বক্তব্য রাখেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) সিলেটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মহি উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তত্বাবদায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চৌধুরী সহ সিলেটর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী-বেসরকারী প্রতিষ্টানের প্রকৌশলীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.