Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের ৫ ইউপিতে ভোট ২৯ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনী তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ১মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ,  ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৯শে মার্চ উপজেলার ৫টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সীমানা জটিলতার কারণে মামলা সংক্রান্ত জটিলতায় ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদ, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.