Sylhet Today 24 PRINT

ছাতকে সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে মাতৃভাষা দিবস পালিত

ছাতক প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) কিন্ডারগার্টেনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল শওকত আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় আলিম মাদরাসার প্রভাষক জাফর সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সিংচাপইড় আলিম মাদরাসার বিএসসি শিক্ষক শাহ মো. আলী আকবর, সমাজসেবী আলী হোসেন মানিক ও সাংবাদিক হেলাল আহমদ।

বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি ডা. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অর্থ সম্পাদক মো. শুয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম লিলু প্রমুখ।

এ সময় সাব্বির আহমদ, জাহাঙ্গির হোসেন, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য আজির উদ্দিন, সমাজকর্মী রানা মিয়া, হাফিজ নেছার আহমদ, মো. জাকারিয়া, খলিলুর রহমান, জুয়েল আহমদ, শিক্ষক কাওছার আহমদ, শিক্ষিকা মাহফুজা আক্তার বিলকিছ ও নাঈমা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সায়েম আহমদ। এর আগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.