Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর এলাকায় পুর্ববিরোধের জেরে শনিবার দুপুরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২০জন। পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ফাজিলপুর বালি পাথর মহাল নিয়ে দক্ষিনকুল গ্রামের রতি মিয়া ও ফাজিলপুর গ্রামের মর্ত্তুজ আলীর মধ্যে বিরোধ চলছিলো। এর জেরে শনিবার উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আহত হয়েছেন ২০ জন। এসময় ২৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে। তাতক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়াযায়নি।

এ ব্যাপারে পুলিশ সুপার, হারুন অর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.