Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ১ম মাতৃভাষা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

বালাগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তোলা এবং ক্রীড়াবিমুখ তরুণ সমাজকে সঠিক পথে আনার লক্ষ্যে তরুণ-প্রবীণ-নবীনের সমন্বয়ে গঠিত 'বালাগঞ্জ ক্রিকেটার্স' আয়োজন করেছিলো ১ম মাতৃভাষা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট।

গত ৬ ফেব্রুয়ারি এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্ট এর পর্দা ওঠে। ১৬ দলের নক-আউট প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট এর দুইটি সেমিফাইনালসহ ফাইনাল খেলা বুধবার (২১ ফেব্রুয়ারি) ঐতিহাসিক বালাগঞ্জ ডিএন মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অগ্রগামী ক্রিকেট দল, ইলাশপুর ৫ রানে টিসিসি দলকে হারিয়ে ১ম মাতৃভাষা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন বালাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ। আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জের বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.