Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জে পাওনা টাকার জের ধরে ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

২১ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮ টার দিকে শহরতলীর কামড়াপুর খোয়াই ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। রাসেল জেলার বানিয়াচং উপজেলার নয়া পাথাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরতলীর দানিয়ালপুর এলাকার দীপকের কাছে পাঁচশত টাকা পাওনা ছিল উমেদনগর এলাকার কিতাব আলীর ছেলে সোহাগের। সন্ধ্যায় সোহাগ দীপককে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর দীপক তার বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে কামড়াপুর এলাকায় এলে সোহাগ দীপকের কাছে টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তিনজনই কোমড় থেকে অস্ত্র বের করে মারামারিতে লিপ্ত হয়। এসময় রাসেল ও সোহাগ গুরুতর আহত হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সোহাগকে পুলিশি প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.