নিজস্ব প্রতিবেদক | ১৩ জুন, ২০১৫
সিলেট নগরীর পশ্চিম সুবিদবাজারে অবস্থিত ইউরো কিডস এর বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান গতকাল ১৩ জুন শনিবার রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।
স্কুলের শিক্ষিকা জিনাত মোস্তফা ও সাবরিনা আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সালেহ উদ্দিন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে শিশুদের জন্য আধুনিক যুগোপযোগী শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেছে রয়েল এডুকেশন এর একটি প্রতিষ্ঠান ইউরো কিডস স্কুল। এই স্কুল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের মেধাবিকাশে কাজ করে যাচ্ছে। যার ফলে এ স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত কলেন। তিনি আরো বলেন, খেলতে খেলতে শিশুরা কোনো কিছু শিখলে সহজে তা ভুলে না। শহরে এ ধরনের স্কুলের বেশি প্রয়োজন।
বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল এডুকেশন এর চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, ম্যানেজিং ডাইরেক্টর গোলাম রব্বানী চৌধুরী, ডাইরেক্টর এম.এ বারি ও ফাহিম আহমেদ চৌধুরী, কন্সালটেন্ট নাজমুল হাসান চৌধুরী, রাইজ স্কুলের প্রিন্সিপাল মিস্টার ক্রিস্টপার ম্যানিং প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইউরো কিডস স্কুলের সেন্টার হেড রুশিনা চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানারতি আলীম ও বাহারতুল জাহান সুবহে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।