Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইয়াবা সহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে ইয়াবাসহ জহির মিয়া ও আল-আমিন নামের দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার (মনার বাড়ীর ভাড়াটিয়া) মৃত কালা মিয়ার ছেলে জহির মিয়া (৪০) ও শহরের বেরীরচড় এলাকার মৃত ছামছুল আহম্মদ এর ছেলে আল আমানি (২৫)।

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মুমিন খান সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.