Sylhet Today 24 PRINT

গ্রামে-গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে সরকার: এমপি মানিক

ছাতক প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বৃহত্তর ঝিগলী গ্রামের ৯০০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঝিগলী স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, সরকার পল্লী এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিদ্যালয়বিহীন এলাকায় নতুন বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে প্রসারসহ কৃষিতে দেশ স্বয়ংসম্পূর্ণ করতে শেখ হাসিনার সরকারই গ্রামে-গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

তিনি ছাতক-দোয়ারার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও এখানে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সারোয়ার জাহান তুহিন ও গীতা পাঠ করেন সৌরভ সাহা।

এ উপলক্ষে কলেজ মাঠে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব ও পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার একেএম জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আহবাব মিয়া, প্রবাসী আলফু মিয়া, কানাডা যুবলীগের সহসভাপতি আমজাদ আলী।

বক্তব্য রাখেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান প্রমুখ।

এ সময় মিজানুর রহমান হীরু, এড. শাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, নাজির উদ্দিন, কবির আহমদ সেবুল, তৈমুছ আলী, শাহবাজ মিয়া, যুবলীগের সহসভাপতি বিমান ঘোষ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজিল হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, আব্দুল হামিদ, আয়ুব আলী, আব্দুল আলিম, এনামুল হক, আবু বক্কর, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.