নিজস্ব প্রতিবেদক | ১৩ জুন, ২০১৫
দক্ষিণ সুরমা থেকে ফেসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৫টায় ষ্টেশন রোড থেকে তাকে আটক করেন দক্ষিন সুরমা থানার অফিসার ইনর্চাজ আতাউর রহমান। আটকৃত ব্যক্তি হচ্ছে জকিগঞ্জ থানার আম বাড়ি গ্রামের মৃত মবাস্সির আলীর ছেলে আবদুর সুকুর (৩৮)। এসময় তার কাছে থেকে ৪৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনার্চাজ আতাউর রহমান জানান, তিনি সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পান সুকুর আহমদ নামের একজন ব্যক্তি জকিগঞ্জ থেকে ফেনসিডিল নিয়ে ক্রীনব্রীজে আসতেছে বিক্রি করার জন্য । সেই সূত্রে তিনি ক্রীনব্রীজ, চন্ডিপুল ও বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তায় পুলিশের টহল জোরদান রাখেন। সুকুর ষ্টেশন রোডে আসা মাত্র আমি পুলিশ নিয়ে তাকে আটক করি। এসময় তার কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সুকুরকে মাদক দ্রব্য আইনের মামলায় চালান দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।