Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিয়ানীবাজার পৌর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলম হোসেন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ দিকে পৌরসভার খাসাড়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। সে পেশগতভাবে একজন সিএনজি চালক।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডটি চালানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য জখম পাওয়া যায়। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল মুন্সী খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ঘটনায় শিপন, ফুয়াদ, শাহজাহান, মতিয়ার নামের ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.