Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে এসল্ট মামলার যু্বদল কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জে পুলিশ এসল্ট মামলার আসামি মামুন মিয়া (৩০) নামে এক যু্বদল কর্মীকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার মামুন শহরের বাস টার্মিনাল এলাকার আব্দুল খালেকের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে শহরের মোহনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ডালিম আহমেদ।

ডালিম আহমেদ বলেন, মামুন পুলিশ এসল্ট মামলাসহ একাধিক মামলার আসামি। শনিবারই তাকে আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.