Sylhet Today 24 PRINT

তাহিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

তাহিরপুর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবিদ হোসেন রিমন (২০) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। ধর্ষণের স্বীকার শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই ঘটনার পর রাতে অভিযুক্ত রিমনকে উপজেলার সীমান্তগ্রাম চরগাঁও থেকে আটক করা হয়। আটক আবিদ তাহিরপুরের জয়নাল আবেদীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলা সদরের আব্দুল আজিজের ছেলে।

এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আবিদ তার বসত ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার ঘণ্টাখানেক পড়ে পরিবারের লোকজন জানতে পারলে রক্তাক্ত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি ন্যাক্কারজন ধর্ষণের ঘটনা। আটক ধর্ষক আবিদ হোসেন রিমনের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা করে শনিবার বেলা ১১টার দিকে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.