Sylhet Today 24 PRINT

লোভাছড়ায় পাথর চাপায় শ্রমিক নিহত

কানাইঘাট প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

কানাইঘাটের লোভাছড়ায় পাথরের গর্ত চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ফরমান উল্যা (৫৫)। তার বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইল্যা গ্রামে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আনোয়ার হোসেন আনাই মিয়ার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়।

শ্রমিক মৃত্যুর খবরটি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ জানান, ‘একজন শ্রমিক পাথর চাপায় নিহত হয়েছেন বলে শুনেছি । আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার সকার দশটায় পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেন আনাই মিয়ার কোয়ারীতে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে মারা যায় এক পাথর শ্রমিক। এরপর তড়িঘড়ি করে লাশ পাঠিয়ে দেয়া সিলেট ওসমানী হাসপাতালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.