Sylhet Today 24 PRINT

বিতর্কে দেশের শ্রেষ্ঠ বক্তা জগন্নাথপুরের শরিফা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

নবম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে দেশের শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে শরিফা জাহান। ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতায় সারাদেশের তিন হাজার সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

শরিফা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় ঢাকার এফডিসিতে এ-বির্তক অনুষ্ঠিত হয়।

ফাইনালে 'শিক্ষাব্যবস্থার সংস্কারই দুর্নীতি রোধ করতে পারে'। এ-বিষয়ে বির্তক করে রাজশাহীর বাবুগঞ্জের রাশেদ খান মেনন উচ্চ বিদ্যালয়  সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল ছিল বিষয়টির পক্ষে।

বির্তক অনুষ্টানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইালাম নাহিদ শ্রেষ্ট বক্তা নির্বাচিত হওয়া জগন্নাথপুরের শরিফা জাহানের হাতে ক্রেষ্ট হাতে তুলে দেন। এসময় শরিফা দল বিজয়ী না হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে। পরে উপস্তিত অতিথিবৃন্দ তাকে শান্তনা দেন।

এসময় শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলামের, ডিবেটফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ উপস্তিত ছিলেন।

এদিকে, জাতীয় বির্তকে দেশের শ্রেষ্ট বক্তা নির্বাচিত হওয়ায় শরিফা জাহানকে ভিবিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.