Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে দু\'পক্ষের সংঘর্ষ আহত অর্ধশতাধিক

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার  খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের এই ঘটনা ঘটে।

জানা যায়, লামুয়া গ্রামের জমসেদ মিয়া ও একই এলাকার লন্ডন প্রবাসী মনর মিয়ার সাথে মামলামোকদ্দমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। শনিবার উভয় গ্রুপের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় নারীসহ উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালে সূত্রে জানা যায়,  ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তাৎক্ষণিক ভাবে  আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি নিয়ে বিরোধ ছিল তা এখনো বলা যায়নি। তবে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.