Sylhet Today 24 PRINT

মাধবপুরে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে অনিতা রাণী সরকার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কড়রা গ্রাম থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত অনিতা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার পীড়ার বাড়ির বাদল বাড়ৈর স্ত্রী।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কাওছার আলম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় অনিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

তিনি আরো জানান, অনিতা ও তার স্বামী বাদল বেশ কিছুদিন ধরে মাধবপুরের এসএম স্পিনিং মিলে চাকুরী করতেন এবং কড়রা গ্রামে একটি বাসা ভাড়া করে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনিতা আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.