ডেস্ক রিপোর্ট | ১৩ জুন, ২০১৫
সিলেট জাতীয় কবির নামের প্রতিষ্টান নজরুল একাডেমির ভুমি রক্ষায় সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি গত শুক্রবার (১২ জুন) রাতে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি পরিদর্শন কালে এ আশ্বাস দেন।
এসময় তিনি নজরুল একাডেমি ভুমি রক্ষায় যৌক্তিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বলেন, সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের মিলনস্থান ও নজরুল চর্চার এ কেন্দ্রকে দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক ধীরেন সিংহ, ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক সিকন্দর আলী, মহানগর ন্যাপের সভাপতি ইসহাক আলী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, নজরুল একাডেমির অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কে এ কিবরিয়া, নজরুল একাডেমির সভাপতি, সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, আমিনুল ইসলাম আমিন, ফখরুল ইসলাম, সামসুল বাছিত শেরো, ফয়সল ইউসুফ, প্রণব কান্তি দে, সংগীত শিল্পী বিজন রায়, সুকমল সেন, অন্তরা বিশ্বাস পিংকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।