মাধবপুর প্রতিনিধি | ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কের নোয়াগাঁও শশ্মান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার দেব নগর গ্রামের এনু মিয়া (৫০) ও জয়নগর গ্রামের মোহাম্মদ আলী (৪২)।
মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) শামস্ ই তাব্রীজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাদেরে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।