Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

গোলাপগঞ্জে ভাদেশ্বরে ছুরিকাঘাতে আফছার হোসেন (১৭) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের কাদিপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবলীগ কর্মী ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের এনাম উদ্দিনের পুত্র। রোববার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার কাদিপুরে একটি ওরসের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে কয়েকজনের সাথে নিহত আফছার হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুর্বৃত্তরা আফছার হোসনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ জড়িতদের আটক করতে তৎপর রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.