Sylhet Today 24 PRINT

রাহাত আনোয়ার বিটিভিতে, সিলেটের নতুন ডিসি নুমেরী জামান

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের নুতন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামান। আর সিলেটের বর্তমান ডিসি মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং তিন ডিসিকে অন্য জেলায় বদলি করে আদেশ জারি করে।
একই  আদেশে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রংপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর রংপুরের ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক করা হয়েছে।

সরকারের মেয়াদের শেষ বছরে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলে সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহসহ ২২ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন হয়েছে।

ছয় বিভাগীয় শহরে বাইরে যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.