Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে থানা ভবনের অদূরে দোকানে চুরি

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা ভবন থেকে প্রায় ৫৫ ফুট দূরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ চুরির ঘটনা ঘটে। রোববার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, পৌর শহরের থানা ভবন থেকে প্রায় ৫৫ ফুট দূরে থানা রোডস্থ সুবাস দেব নাথ'র দোকানঘরে শনিবার রাতে দোকানের চালের টিন কেটে চোরেরা দোকানে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.