চুনারুঘাট প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সতং বাজারের একটি দোকান চুরির মামলার ২নং আসামি বাসু দেবনাথ (৩৫) কে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে চুনারুঘাট থানার এসআই কাশী শর্মা ও এএসআই রিপন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ অলিপুর গেইট থেকে তাকে আটক করে।
আটককৃত আসামি বাসু দেবনাথ উপজেলার ফুলপুর গ্রামের স্বর্গীয় ধিরেন্দ্র দেবনাথের ছেলে। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. আজমিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।