Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ডাকাতিকালে মারধর, মালামাল লুট

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রুহেল মিয়ার বাড়িতে এ ডাকাতিটি সংঘটিত হয়। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাড়িটির বাসিন্দা দেলওয়ার হোসেন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের সামনের গ্রিলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে ১৭-১৮ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল। ঘরে ঢুকেই তারা ঘরের সবাইকে মারধর করে হাত পা বেধে ফেলে। ডাকাতদল ঘরে থাকা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও ১২/১৩ টি মোবাইল ফোন নিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজালাল মুন্সী জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.