Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড, ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

jজগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসহাকপুর গ্রামে অগ্নিকান্ডে ৪টি কক্ষ আগুনে পুড়ে গেছে। এতে মালামাল সহ ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মঈন উদ্দিনের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর প্রাণপণ চেষ্টা চালান। এ সময় খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে রান্না ঘরসহ ৪টি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের স্বজনরা জানিয়েছেন।

স্থানীয়রা ধারণা রান্না ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.