Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ১০ পিস ইয়াবা সহ শিবলু মিয়া ওরফে বল্টু (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নাজির মিয়ার ছেলে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক ও এএসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে শিবলুকে ১০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন। শিবলুর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

নবীগঞ্জ থানার এসআই ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কোন রকম ছাড় দেয়া হবে না। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ইনাতগঞ্জ এলাকাকে মাদকমুক্ত করতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.