Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

চুনারুঘাট  |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা ইকবাল।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া উপজেলার ডুলনা গ্রামের হাসান মিয়ার ছেলে। আহত ইকবাল ডুলনা গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমীর হোসেন জানান, ইকবাল ও মাসুক মোটরসাইকেলে করে আমকান্দি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় চালক ইকবাল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হন তারা। স্থানীয় লোকজন এ অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.