Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বানিয়াচং থাকা পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আলী হোসেন উপজেলার ইকরাম গ্রামের হুরুন আলীর ছেলে।

ওসি জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইকরাম গ্রামের পাশে আলী হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

"লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মোজাম্মেল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.