Sylhet Today 24 PRINT

ছাতকে মুক্তিযোদ্ধা আব্দুল মানিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাতক প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতকে বীর মুক্তিযোদ্ধা ও জহিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মানিক মুক্তির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর জামে মসজিদে প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোতা মিয়া, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আসাদুল্লাহ, ভাতগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি দবিরুল ইসলাম, সহসভাপতি ফয়জুল বারি, সাবেক সভাপতি হান্নান মিয়া, ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য গৌছ উদ্দিন খানসহ এলাকার সর্বস্তরের লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.