Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের নতুন কমিটি

কুলাউড়া প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট (রেজি: নং-বি-২১২০) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া উত্তরবাজারস্থ কার্যালয়ে এক সাধারণ সভা শেষে পুরাতন কমিটি ভেঙ্গে কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছে জেলা ইউনিট।

সভায় বক্তব্য রাখেন সমিতির সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, সাপ্তাহিক দেশ পক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদার, বিআরডিবি কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম।

এতে সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেনকে সভাপতি ও দৈনিক ভোরের ডাক সংবাদদাতা মো. নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ জন গণমাধ্যমকর্মী কমিটিতে স্থান পেয়েছেন।

কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহসভাপতি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুছ, দৈনিক মৌমাছি কণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের মানচিত্রের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ, সহ সাধারণ সম্পাদক দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর।

সাংগঠনিক সম্পাদক মানব ঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ব্যুরো প্রধান এনা তুহিন আহমদ পায়েল, অর্থ সম্পাদক সম্পাদক ২৪টুডে নিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক প্রতিনিধি দৈনিক আলোকিত সময় একেএম জাবের, প্রচার ও প্রকাশনা সম্পাদক চীফ রিপোর্টার সংবাদমেইল জিয়াউল হক জিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টাফ রিপোর্টার সাপ্তাহিক মানব ঠিকানা মামুনুর রশীদ মিতুল, ক্রীড়া ও  সাংস্কৃতিক সম্পাদক স্টাফ রিপোর্টার সাপ্তাহিক সীমান্তের ডাক নাজমুল বারী সুহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক নতুন দিন-বিজয়ের কন্ঠের প্রতিনিধি সুমন আহমদ।

নির্বাহী সদস্যরা হলেন দৈনিক নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মানজুরুল হক, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শাহ আলম শামীম, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, মানব ঠিকানার ফটো সাংবাদিক জুয়েল দেব, দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনিধি শাকির আহমদ, বার্তা সম্পাদক সাপ্তাহিক হাকালুকি আব্দুল করিম বাচ্চু, জিটিভি জেদ্দা প্রতিনিধি সেলিম আহমদ, সাপ্তাহিক জনতার নিশ্বাসের সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন।

সাধারণ সদস্যরা হলেন পূর্ব পশ্চিমবিডির জেলা প্রতিনিধি এম এ কাইয়ূম, ঢাকা নিউজের জেলা প্রতিনিধি শাহবান রশীদ চৌধুরী অনি, দৈনিক আজকের বিনোদন প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, বিডিমেইলের ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.