Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ও আলিম-ওলামা সহ মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কাজির বাজার মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তালতলা, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট ঘুরে আবার মাদ্রাসা গেইটে এসে শেষ হয়।

এ সময় আলিম-উলামা ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের ভণ্ড (ওয়াহাবী) আখ্যায়িত দিয়ে নানা শ্লোগান দেন তারা। তাঁরা নিহত শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.