Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহের সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক হৃদয় দেবনাথ এর উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকার জাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাজী টিভি ও সারাবাংলা.নেটের মৌলভীবাজার প্রতিনিধি হৃদয় দেবনাথ পেশাগত কাছে উপজেলার সীমান্তবর্তী এলাকার জাউড়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন সাংবাদিক হৃদয় দেবনাথ। এবং সেই সাথে তার মোবাইল ও ক্যামেরা চিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

সাংবাদিক হৃদয় দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে কাজ করছেন তিনি। মঙ্গলবার সকালে জাউড়া এলাকায় মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলে এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে খ্যাত রজন ও তার সহযোগীরা এ হামলা চালায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.