Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বাঁধের কাজে অনিয়ম, মুচলেকা আদায়

দিরাই প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

দিরাই উপজেলার চাপতির হাওরের বৈশাখি বাঁধের পিআইসি নং ১১(ক) কাজের ধীরগতি ও বাঁধের কাছ থেকে মাটি তোলার অপরাধে  মঙ্গলবার দুপুরে সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দিন ইকবাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই বাঁধের মাটি কাটা বন্ধের নির্দেশ দেন।

পরে বিকেলে  মুচলেকা দিয়ে শতভাগ কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আবার কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন পিআইসির সভাপতি তাড়ল গ্রামের হুসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বাঁধের কাজ বন্ধও মুচলেকা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.