Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

মাধবপুর প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় মোহনপুর সীমান্ত এলাকায় ১৯৯৪(৪এস) পিলারের নিকট  বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরটি ফোর্স (বিএসএফ)এর মধ্যে ১ ঘন্টা ব্যাপি পতাকা বৈঠক অনুষ্টিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্বদেন বিএসএফের ১২০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কমান্ডেট জেপি যাদব, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈঠকে মাদক ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফলপ্রসু আলোচনা হয়। এ সময় বিএসফ ও বিজিবি’র উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.