Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিশ্বনাথে স্ত্রী হত্যা মামলায় স্বামী হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তিনি উপজেলা সদরের পার্শ্ববর্তী জানাইয়া (উত্তর মুসলা) গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বীরেন্দ্র নগর গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে আদালতের মাধ্যমে হেলাল মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, বৃহত্তর সিলেটে অভিযান চালানোর পর অবশেষে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা থেকে হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী বাড়ির নুর উদ্দিনের বাড়িতে স্ত্রী লুবনা বেগম (২৫) কে খবর দিয়ে নিয়ে গলা কেটে হত্যা করে হেলাল। এ ঘটনার তিন দিনের মাথায় নিহত লুবনা বেগমের বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.