Sylhet Today 24 PRINT

শিশু নির্যাতনের অভিযোগে বিশ্বনাথে যুবক গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের বিশ্বনাথে পাঁচ বছরের শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় মিজানুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার চান্দভরাং গ্রামের ছুরুক আলীর ছেলে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ছাতক উপজেলার পীরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার পরিবারের অভিযোগ মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত মিজানের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, (মামলা নং ১৩)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.