সিলেটে ছাত্রলীগ, যুবলীগের হরতাল বিরোধী মিছিল
নিউজ ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০১৫
ছবিঃ সিলেট টুডে ২৪
সিলেট নগরীর টিলাগড় এলাকায় বিএনপি জামাতের হরতাল-অবরোধ, নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে টিলাগড় শফিক চোধুরী গ্রুপের ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, জেলা যুবলীগ নেতা শাহ জুনেদ, তুহিন আহমেদ, আব্দুছ জব্বার পাপ্পু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ, মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদার, জ মোশাহিদ আলী,জাবের আহমেদ, আব্দুল গফুর, সোহেল আহমেদ মুন্না, ফয়সাল আহমেদ, ইশতিয়াক চৌধুরী, রাজু আহমেদ, ইমরান আহমেদ, এম.এ.হক প্রমুখ।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ সিলেট টুডে ২৪ কে বলেন; জনগণের জানমালের নিরাপত্তায় ছাত্রলীগ সদা সচেষ্ট। বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলায় ছাত্রলীগ রাজপথে আছে এবং থাকবে।
মিছিলটি টিলাগড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে এসে শেষ হয়।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.