Sylhet Today 24 PRINT

ছাতকে যুবককে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

ছাতক প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতকে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আসলম আলী (২৫) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে জাউয়া বাজার  ডিগ্রি কলেজে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে আসলম আলীকে এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা। দণ্ডপ্রাপ্ত আসলম উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের হাজী জরাফত আলীর পুত্র।

জানা যায়, জনৈক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো আসলম আলী। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এ ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করলে কলেজের শিক্ষার্থীরা তাকে আটক করে কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফারের কাছে নিয়ে যায়।

অধ্যক্ষ বিষয়টি অবগত হয়ে বখাটে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আসলম আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.