Sylhet Today 24 PRINT

বাহুবলে ইয়াবাসহ ২ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৫

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাহুবল থানা পুলিশ। শনিবার রাতে বাহুবল মডেল থানার এএসআই বাছির আলমের নেতৃত্বে একদল পুলিশ চলিতাতলা এলাকার সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের কাছ থেকে ওই পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার অর্থকিপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে মহিবুর রহমান (২৫) ও একই গ্রামের সাকি উল্লাহর ছেলে সুমন মিয়া (২৩)।

বাহুবল থানার ওসি মোশারফ হোসেন জানান, আটককৃতদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.